আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

শরীফ জামিল ওয়াটারকিপার এলায়েন্স  কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত 

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৩ ১০:১১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৩ ১০:১১:৩৭ পূর্বাহ্ন
শরীফ জামিল ওয়াটারকিপার এলায়েন্স  কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত 
হবিগঞ্জ, ০৩ জুন : ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল চতুর্থবারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্স এর কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ০১ জুন অন্তর্জালে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল।
উল্লেখ্য ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৪৭ টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।
বাংলাদেশে শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্স এর সদস্য হিসেবে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ