আমেরিকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

বাংলাদেশ ব্যাংকে গভর্নরের আচরণের প্রতিবাদে কর্মকর্তাদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৩:২১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:৪৬:৫৭ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকে গভর্নরের আচরণের প্রতিবাদে কর্মকর্তাদের বিক্ষোভ
ছবি :  সম্মিলিত ইসলামী ব্যাংক, ফেসবুক পেইজ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি : ড. আহসান এইচ মনসুর-এর ‘স্বৈরাচারী আচরণের’ প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের অভিযোগ, দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে গভর্নরের আচরণকে তারা ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ঢাকার বাইরে বদলি করা হয়েছে—যা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।
অফিসার্স কাউন্সিল আরও অভিযোগ করে যে, গভর্নর সচিবালয়ের মাধ্যমে বিএফআইইউকে স্পর্শকাতর হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিতরণের নির্দেশ দিয়েছেন, যা নিয়মবহির্ভূত। তাদের মতে, এ তথ্য একটি সিন্ডিকেটের কাছে পৌঁছানোর আশঙ্কা রয়েছে—যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন।
অতিরিক্ত অভিযোগে বলা হয়, সাবেক গভর্নরের জন্য গাড়ি সচল থাকা সত্ত্বেও ব্যক্তিগত সুবিধায় নতুন বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে, যা সরকারি নীতিমালা লঙ্ঘন করেছে। বর্তমানে গভর্নর ও তার পরিবারের সদস্যরা চারটি গাড়ি ব্যবহার করছেন, যার ব্যয় নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। কাউন্সিল আরও জানিয়েছে, একান্ত সচিব নিয়মবহির্ভূতভাবে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা উত্তোলন করছেন—যা প্রশাসনিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড