আমেরিকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

আলহাজ্ব বশির উদ্দিন আহমদের ইন্তেকালে শোক

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:১১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:১১:০৭ পূর্বাহ্ন
আলহাজ্ব বশির উদ্দিন আহমদের ইন্তেকালে শোক
লন্ডন, ২৬ ফেব্রুয়ারি : হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে–এর প্রাক্তন সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব বশির উদ্দিন আহমদের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে–এর কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া সহ কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসী করেন—এ দোয়া করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর কেন্দ্রীয় কনভেনর ও আনজুমানে আল ইসলাহ ইউকে–এর সাউথ ওয়েলস রিজিওনাল জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেছেন, সাউথ লন্ডনে বসবাসরত বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, প্রবাসে বসবাস করেও মরহুম দ্বীন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন দানবীর ব্যক্তিত্ব; তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক