আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

নতুন মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন
নতুন মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সরকারের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করে।
সূত্র জানায়, সভায় সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত দিক ছিল প্রধানমন্ত্রীর অনাড়ম্বর উপস্থিতি। প্রথা ভেঙে তারেক রহমান নিজেই নিজের ব্যাগ ও প্রয়োজনীয় ফাইল-পত্র বহন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তাঁর এই আচরণ শুধু প্রশাসনিক মহলে নয়, মন্ত্রিসভার সদস্যদের মাঝেও নতুন এক বার্তা পৌঁছে দিয়েছে—ক্ষমতার প্রদর্শন নয়, বরং জনগণের সেবায় নিবেদিত থাকা এবং বিনয়ী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা।
এদিকে, আজ দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অমর একুশে বইমেলা ২০২৬–এর উদ্বোধন করবেন। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা