আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
সমকালীন পাঠকের জন্য এক অনন্য কাব্যসংকলন

কাউছার আরা বেগমের ‘হারিয়ে খুঁজি’ প্রকাশিত

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০১:২৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০১:২৮:০২ পূর্বাহ্ন
কাউছার আরা বেগমের ‘হারিয়ে খুঁজি’ প্রকাশিত
সিলেট, ২৭ ফেব্রুয়ারি : “হারিয়ে খুঁজি” মূলত জীবনঘনিষ্ঠ অনুভূতি, সমাজবাস্তবতা ও মানবিক বোধের এক অনুপম কাব্যিক প্রকাশ। কবি কাউছার আরা বেগম তাঁর কবিতায় ব্যক্তিগত স্মৃতি, পারিবারিক আবহ, সময়ের বিবর্তন এবং সমসাময়িক সমাজের নানা অসঙ্গতিকে সংবেদনশীল ও মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেছেন। তাঁর শব্দচয়ন সহজ, অথচ গভীরযা পাঠককে একদিকে নস্টালজিয়ার স্রোতে ভাসায়, অন্যদিকে ভাবনার অন্তর্লোকে নিয়ে যায়।
গ্রন্থের নামকরণ “হারিয়ে খুঁজি”-র মধ্যেই নিহিত রয়েছে গভীর প্রতীকী তাৎপর্য। ‘হারিয়ে’ শব্দটি জীবনের হারানো সময়, বিস্মৃত স্মৃতি, ভাঙা সম্পর্ক ও অপূর্ণ স্বপ্নের ইঙ্গিত বহন করে। আর ‘খুঁজি’ প্রকাশ করে সেই হারানো সত্তা, সত্য, ভালোবাসা ও আশার পুনরাবিষ্কারের আন্তরিক আকাঙ্ক্ষা। এই দুই বিপরীত অথচ পরিপূরক অনুভূতির সমন্বয়ে গড়ে উঠেছে আত্মঅন্বেষণের এক অনন্য কাব্যভ্রমণ। পাঠক কখনও স্মৃতিমেদুর হবেন, কখনও সমাজবাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তুলবেন, আবার কখনও নতুন আশার আলোকরেখা খুঁজে পাবেন।
“হারিয়ে খুঁজি” কেবল একটি কবিতার সংকলন নয়; এটি নিজেকে, সমাজকে এবং সময়কে নতুন দৃষ্টিতে দেখার এক আন্তরিক প্রয়াস। সমকালীন কাব্যপ্রেমীদের জন্য গ্রন্থটি নিঃসন্দেহে পাঠযোগ্য ও সংগ্রহযোগ্য। বুনন প্রকাশন থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি এবারের অমর একুশে বই মেলা-য় ৮৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী