আমেরিকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

কার্ডিফে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের গালা ডিনার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০১:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০১:২৯:৩৮ পূর্বাহ্ন
কার্ডিফে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের গালা ডিনার
কার্ডিফ, ২৭ ফেব্রুয়ারি : বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল গত এক দশক ধরে নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বিগত ১০ বছরে প্রতিষ্ঠানটি প্রায় তিন লক্ষ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করতে সক্ষম হয়েছে। হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতে সিলেট বিভাগের চারটি জেলায় আরও ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে আয়োজিত এক ফান্ডরেইজিং গালা ডিনার অনুষ্ঠানে হাসপাতালের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও কমিউনিটি সংগঠক আলহাজ্ব আলী আকবর জেপির যৌথ পরিচালনায় রোববার রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শাহাব উদ্দিন, মার্কেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী, ফান্ডরেইজিং ডিরেক্টর আজিজুর রহমান এবং ইউকে কো-অর্ডিনেটর আজাদ হোসেন। তাঁরা হাসপাতালের সেবামূলক কার্যক্রম, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সভায় কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির সাহেব বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফাউন্ডার্স চেয়ার আলহাজ্ব শামসুদ্দিন খানসহ সকল অসুস্থ রোগীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন। একই সঙ্গে তিনি সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এই মানবিক ও মহতী আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাউন্সিলর সালেহ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যবসায়ী শাহ জাহান, মহিলা প্রতিনিধি শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা, আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আলহাজ্ব আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া ও ওলিউর রহমান আলোসহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও ব্রিস্টল থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গালা ডিনারে উপস্থিত অতিথিরা টেবিল বুকিংয়ের মাধ্যমে অনুদান প্রদান করেন। পাশাপাশি ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দিয়ে হাসপাতালের মানবিক ও মহতী প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হন। আয়োজকরা দানশীল ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির আগামী দিনের পথচলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার