আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তি না মানলে ইরানে শক্তিশালী সামরিক পদক্ষেপ ইতিহাসের সর্ববৃহৎ অনুদান পেল ওয়েস্টার্ন মিশিগানের বিজনেস কলেজ আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নতুন মোড়: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস ওয়াটারফোর্ডে এলপিআর প্রযুক্তি অনুমোদন, গোপনীয়তা নিয়ে প্রশ্ন এনসিএএ বাস্কেটবল জয়ে অ্যান আরবারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে দক্ষিণ-পূর্ব মিশিগানে বন্যা সতর্কতা জারি দক্ষিণ-পূর্ব মিশিগানে টর্নেডো সতর্কতা জারি

আধুনিক প্রযুক্তির সঙ্গে গণমাধ্যমকে খাপ খাওয়াতে হবে: তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:৪১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:৪১:১৬ পূর্বাহ্ন
আধুনিক প্রযুক্তির সঙ্গে গণমাধ্যমকে খাপ খাওয়াতে হবে: তথ্যমন্ত্রী
বরিশাল, ২৭ ফেব্রুয়ারি : জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে পুরো তথ্যব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।
শুক্রবার জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বর্তমান বৈশ্বিক তথ্যব্যবস্থার ইকো-সিস্টেমের সঙ্গে তাল মেলাতে হলে গণমাধ্যমকে নতুনভাবে সাজাতে হবে। তিনি আরও বলেন, যে যুগে তথ্য মন্ত্রণালয় গঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তি-নির্ভর গণমাধ্যমের প্রসার ছিল না; এখন সেই বাস্তবতায় পরিবর্তন প্রয়োজন।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের ব্যাপক বিস্তারের সঙ্গে খাপ খাইয়ে জনগণের কাছে তথ্যপ্রবাহ আরও সহজ ও স্বচ্ছ করা হবে। এজন্য নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে আধুনিক তথ্যব্যবস্থা গড়ে তোলা হবে।
এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিআরটিএ-এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার