আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার
সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিলে মিলনমেলা

নানা ত্রুটি থাকা সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি : জামায়াতে আমির

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:১০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:১০:০৯ পূর্বাহ্ন
নানা ত্রুটি থাকা সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি : জামায়াতে আমির
সিলেট, ২৮ ফেব্রুয়ারি : জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। কুরআন হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল তারা শ্রেষ্ট জাতিতে পরিণত হয়েছিল। কুরআন থেকে সরে যাওয়ার কারণে উম্মাহের মধ্যে বিপর্যয় নেমে এসেছে। আমাদেরকে কুরআনের কাছে ফিরে আসতে হবে। রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। 
তিনি বলেন, আমাদের দেশ আয়তনে ছোট্ট হলেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে সম্পদে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যাবে। ১২ ফেব্রুয়ারী দেশে নির্বাচন হয়েছে। নানা ত্রুটি থাকা স্বত্তেও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা না মানার পুরনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সরকারের অনুগত বিরোধী দল হবোনা। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো। সরকারের সকল অন্যায় অপকর্ম তুলে ধরবো, তীব্র প্রতিবাদ জানাবো। এক্ষেত্রে দেশ ও জনগণের সার্থকে অগ্রাধিকার দিবো। দেশটা আমাদের তাই দেশের স্থিতিশীলতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মাহফিলে বিশিষ্ট আইনজীবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসক এর পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলে দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।
নগরীর আরামবাগস্থ আমানুল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রবীণ জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য খেলাফত মজলিস নেতা মুফতী আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মখলিছুর রহমান প্রমূখ।
উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি মহানগর আহ্বায়ক কবির আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রমজান মানবজাতির জন্য সর্বশ্রেষ্ট মাস। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ আজও স্বপ্ন। আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াত সে লক্ষ্যে সৎ ও আদর্শবান সুনাগরিক গড়ে তুলতে কাজ করছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস। এই মাসে ইসলামের প্রাথমিক এবং চুড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছিল। তাই আত্মশুদ্ধির মাস মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া