আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

আজমিরীগঞ্জে নূরীয়া মিশনের রামাদান ফুড প্যাকেজ বিতরণ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:১৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:১৭:২১ পূর্বাহ্ন
আজমিরীগঞ্জে নূরীয়া মিশনের রামাদান ফুড প্যাকেজ বিতরণ
লন্ডন, ২৮ ফেব্রুয়ারি : আর্তমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে এবং মানবতার কল্যাণে দেশে বিদেশে নূরীয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। বিভিন্ন  দুর্যোগে ত্রাণ বিতরণ এবং অসহায় নিডি ও হতদরিদ্র পরিবারকে অব্যাহত সহযোগিতা প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা এবং হাফিজ স্পন্সর করা সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নূরীয়া মিশন কাজ অব্যাহত রেখে চলছে। ইদানীং গাম্বিয়ায় একটি মসজিদ করার প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে। 
ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান, এন টিভি ইউরোপের ফান্ড রাইজিং আপীলের মাধ্যমে কালেকশনকৃত বৃটেন প্রবাসীদের দানশীলদের  প্রদত্ত অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবছরও নূরীয়া মিশনের উদ্যোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় শাহ ওলিউল্লাহ হল রুমে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রীর ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
নূরীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ও শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নূরী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ কালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে (অনলাইনে) সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী। 
প্রধান অতিথি হিসেবে মাওলানা ফরিদ আহমেদ ও  বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোব্বাশির আহমেদ, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার সহ-সভাপতি তাহের মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও শাহিনুর মিয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
অনুষ্ঠান পরিচালনা করেন নূরীয়া মিশনের সদস্য শাহ জাহিনুর, অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার ছাত্র মোঃ আলামিন।
এবারকার পোগ্রামে প্রায় ৫০ টি পরিবারের মধ্যে চাল, আলু, চিনি, পেঁয়াজ, তৈল, খেজুর দেওয়া হয় বলে নূরীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল জানান। তিনি আরো বলেন, খুব শীঘ্রই নূরীয়া মিশনের সহযোগিতায় টিউবওয়েল বিতরণ ও ফ্রি চক্ষু শিবির কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়াও নূরীয়া মিশনের সহযোগিতায় আগামী বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ১০০ টি পরিবারের মধ্যে অনুরূপ খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল