আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

হবিগঞ্জ চারুকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে শিল্পবৃত্তি প্রদান

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:৪১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:৪১:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জ চারুকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে শিল্পবৃত্তি প্রদান
হবিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি : হবিগঞ্জে হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি সুবাস আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, চিত্রশিল্পী আশীষ আচার্য্য। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ-এর সহকারী অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী সুকেশ দেবনাথ, হবিগঞ্জ চারুকলা একাডেমির প্রধান উপদেষ্টা ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক দত্ত বাবু, মাতৃছায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এবং এনআরবি ব্যাংক লিমিটেড, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শুভজিৎ দেব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোস্তাকিম আয়ান এবং গীতাপাঠ করেন অর্চিতা আচার্য্য।
এ বছর নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় একাডেমির কৃতী শিক্ষার্থী বৈশাখী দেবনাথ কৃপাকে। তিনি কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ-এ ভর্তির সুযোগ লাভ করেছেন। তাঁর এই সাফল্যে একাডেমি পরিবার গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে।
এ ছাড়া একাডেমির নিবেদিতপ্রাণ প্রশিক্ষকবৃন্দ— বিউটি রানী ভৌমিক, মিথিলা দাস, ইসরাত জাহান ঝুমুর, মনীষা দাস, মিথিলা গোপ ও পলি রানী গোপ—কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভাপতি ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে বলেন, “চারুকলা শিক্ষার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে।” ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স ৯ আগস্ট

মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স ৯ আগস্ট