আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

ইরানি জনগণকে সরকার নিয়ন্ত্রণের আহ্বান ট্রাম্পের

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০২:৫২:১৯ অপরাহ্ন
ইরানি জনগণকে সরকার নিয়ন্ত্রণের আহ্বান ট্রাম্পের
ওয়াশিংটন ডিসি, ২৮ ফেব্রুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের প্রতি তাদের সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক সক্ষমতা রুখে দেওয়া এবং সম্ভাব্য হুমকি থেকে মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তাই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আট মিনিটের এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “ইরানি প্রশাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করে মার্কিন জনগণকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।”
ইরানি জনগণের উদ্দেশে তিনি বলেন, “আমাদের অভিযান শেষ হলে আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই প্রাপ্য। সম্ভবত আগামী কয়েক প্রজন্মের মধ্যে এটিই হবে আপনাদের একমাত্র সুযোগ।”
ভিডিওতে ট্রাম্প দাবি করেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তেহরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। তাঁর ভাষ্য, “পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর প্রতিটি সুযোগ তারা প্রত্যাখ্যান করেছে। আমরা আর এটি মেনে নিতে পারছি না।”
তিনি আরও অভিযোগ করেন, গত ৪৭ বছর ধরে ইরান ‘আমেরিকার মৃত্যু চাই’ স্লোগান দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘রক্তপাত ও গণহত্যার রাজনীতি’ পরিচালনা করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস