আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

মিশিগানে বামের ৪র্থ বার্ষিক ইফতার : ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৩:০৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৩:০৩:৫৫ পূর্বাহ্ন
মিশিগানে বামের ৪র্থ বার্ষিক ইফতার : ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
ওয়ারেন, ১ মার্চ : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM) ৪র্থ বার্ষিক ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। শনিবার ২৮ ফেব্রুয়ারী আইওএনএ ব্যাঙ্কোয়েট হল-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফেডারেল, স্টেট, কাউন্টি ও সিটি পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট অতিথিবৃন্দ, ধর্মীয় ও নাগরিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের লক্ষ্য ছিল পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন করা এবং কমিউনিটি ও নীতিনির্ধারকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পাঠ করেন ওয়ালি কবির। অনুষ্ঠানে বাম বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ শপন ও আহাদ মোহাম্মদ এবং উপদেষ্টা আমিনুর রশীদ চৌধুরী, আহাদ আহমেদ, লুৎফুল বারী নিয়ন, এন. ইসলাম শামীম ও সুমন কবির-সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন বামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা এবং সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশনার জনাব সুমন কবির। তাঁর সাথে সহ-সঞ্চালনায় ছিলেন প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী এবং সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও প্রিয় নবী (সা.)-এর ক্ষমাশীলতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন শায়াক মোহাম্মদ ইশতিয়াক এবং তরুণ আলেম সাইয়েদ খান। পরবর্তীতে উপস্থিত সবাই ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন, যা ছিল ঐক্য ও আত্মঅনুধ্যানের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
সন্ধ্যার একটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল সিনেটর এলিসা স্লটকিনের কার্যালয়ের পক্ষ থেকে কাইল জনসনের মাধ্যমে প্রদান করা প্রোক্লেমেশন, যেখানে মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং রমজানকে ঐক্য, সহমর্মিতা ও সেবার সময় হিসেবে উল্লেখ করা হয়। এই স্বীকৃতি রাজ্যের সাংস্কৃতিক ও নাগরিক অঙ্গনে কমিউনিটির ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন বহন করে।
অনুষ্ঠানে উপস্থিত বাম নেতৃত্বের মধ্যে ছিলেন সভাপতি জাবেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, সহ-সভাপতি আলী আহমেদ ফারিশ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমান, সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম এবং প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী।
উপস্থিত ছিলেন সিনেটর এলিসা স্লটকিনের প্রতিনিধি কাইল জনসন, সিনেটর স্টেফানি চ্যাং, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল
স্টেট রিপ্রেজেন্টেটিভ নাটালি প্রাইস, স্টেট রিপ্রেজেন্টেটিভ ডেনিস মেন্টজার, স্টেট রিপ্রেজেন্টেটিভ টোনিয়া ফিলিপস, সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ টিম গ্রাইমেল, ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট প্রার্থী ক্রিস্টিনা হাইমস, ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট প্রার্থী এরিক চুং, সিনেট প্রার্থী আমান্ডা ট্রেপ্পা, ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট প্রার্থী কিম এলিস, ম্যাকোম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর প্রতিনিধি প্যাট্রিক কোলেটা, মেয়র লরি স্টোন, মেয়র প্রো টেম ডেভ ডুয়ার, কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মুর, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাগি, কাউন্সিলম্যান জনাথন লাফার্টি, ক্রাইম কমিশনার ট্রেসি আলম, ক্রাইম কমিশনার জা জা বুকার, হ্যাজেল পার্ক সিটি কাউন্সিলউইম্যান আলিসা সুলিভান।


আরো উপস্থিত ছিলেন  আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর সাধারণ সম্পাদক  সাদেক রহমান শুমন, বিয়ানীবাজার সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটি অব মিশিগানের সভাপতি আজমল হুসাইন, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সহ সভাপতি  রুহুল আমিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট 
নজরুল ইসলাম, মৌলভীবাজার সমিতি অব মিশিগানের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খান, গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি নুরুল হক, বিশ্বনাথ সমিতি অব মিশিগানের সম্পাদক মাহুক আহমেদ, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা আবুল হোসেন বিংরাজ, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা মোহাম্মদ জামান খুকা, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা  ইকবাল হোসেন বাছিত, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের নির্বাহী সদস্য মোহাম্মদ কবির টিটু,  রাজনগর সমিতি অব মিশিগানের সভাপতি মিজান খান, BABAM এর  সহ-সভাপতি  সুফিয়ান কুরেশি – মালিক, কুরেশি হোলসেল, BABAM এর সম্পাদক এবং বেঙ্গল অটোর সিইও গিয়াস তালুকদার, ইউনাইটেড বাংলাদেশি ওয়েলফেয়ার অব মিশিগানের প্রতিনিধি ইয়াহিয়া চৌধুরী, শাব্বির খান, নাহিদ রহমান, সুপরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী সাইফুল আলম,  এসএন মর্টগেজ এর কর্ণধার নাসির সবুজ, রিয়েলটর কামাল উদ্দিন সালেহ, রিয়েলটর শেখ সোমরাজ আলী, রিয়েলটর আকরাম আকিব, রিয়েলটর ইয়াহিয়া রহমান, রিয়েলটর মাহবুবুল আলম আলমগীর, সানি জাইগিরদার,  প্রাইম লেন্ডিং রসি মির  কমিউনিটি অ্যাক্টিভিস্ট সারমিন তানিম প্রমুখ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) গর্বের সঙ্গে এমন একটি সন্ধ্যার আয়োজন করেছে, যা কেবল ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা এবং রমজানের মূল্যবোধ সহমর্মিতা, ঐক্য ও সেবাকে উদযাপন করার এক অনন্য সুযোগ।
সমাপনী বক্তব্যে সভাপতি জাবেদ চৌধুরী টানা চতুর্থবারের মতো সফলভাবে এ আয়োজন সম্পন্ন করার জন্য বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ও সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের কমিউনিটি, নির্বাচিত জনপ্রতিনিধি এবং যারা এই আয়োজন সফল করতে নানাভাবে অবদান রেখেছেন সবার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একসাথে আমরা আমাদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছি এবং ঐক্য, সহমর্মিতা ও সেবার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
তিনি আরও বলেন, এই আয়োজন বামের উদ্যোগে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার এক মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে। বাম সকল সম্মানিত অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”