আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত
সম্প্রীতি ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত

নিউপোর্টে কেল্টিক টাইগার্সের মাল্টি-ফেইথ ইফতার

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:০২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:০২:০৬ পূর্বাহ্ন
নিউপোর্টে কেল্টিক টাইগার্সের মাল্টি-ফেইথ ইফতার
নিউপোর্ট, ৩ মার্চ : পবিত্র রমজানের মহাত্ম্য ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি রডনি প্যারেডে এক বর্ণাঢ্য মাল্টি-ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়।
ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম্যাবস-এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রেজারার ফয়সল রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু।
এই মহতী আয়োজন সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক অঙ্গীকার প্রদর্শন করেছেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। বিশেস করে ডিরেক্টর শাহ জাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, এমডি সবুজ মিয়া, সাইদুল ইসলাম, এমডি শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওন সহ সবার অসাধারণ সহযোগিতা ও অবদানের জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শুরু হয় মোহাম্মদ ইয়াকুব-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নবপ্রজন্মের প্রতিনিধি হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিতসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাল্টি ফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে মাল্টি ফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্ণেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনরা ছাড়া ও বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির প্রতিনিধিবৃন্দের  প্রানবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিনত হয়।
এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নিউপোর্টে আবারও প্রমাণিত হলো ভিন্নতা নয়, বরং একতাই আমাদের শক্তি।কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবে কেবল খেলাধুলায় বিশ্বাসী একটি সংগঠন নয়; এটি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে দৃঢ়ভাবে আস্থাশীল।
এই আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিবৃন্দ বলেন, এমন মাল্টি-ফেইথ ইফতার পার্টি মাল্টিকালচারাল কমিউনিটির মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। ভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ একত্রিত হয়ে এখানে ভাগ করে নিয়েছেন ভালোবাসা, মানবিকতা ও শান্তির বার্তা।
আয়োজক ও উপস্থিত সবার সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন