আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে

বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:৩৮:১৫ অপরাহ্ন
বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন
ছবি: U.S. Embassy Dhaka, Facebook Page

ঢাকা, ৩ মার্চ : বাংলাদেশের কৃষি খাতে আমদানি-রফতানি বাণিজ্য আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-এর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ আগ্রহের কথা জানান। এ সময় কৃষি, প্রাণিসম্পদ ও পারস্পরিক আমদানি-রফতানি বাণিজ্য বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূতের আগ্রহের প্রেক্ষিতে এ বিষয়ে কাজ করতে কৃষিমন্ত্রীও আশা প্রকাশ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনগণের জন্য খাদ্য জোগাতে সাহায্য করবে। আমেরিকার উচ্চমানের কৃষিপণ্য যেমন- সয়াবিন, ভুট্টা, গম ও তুলা বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন ধরনের মিল মালিকদের সহায়তা করে।
কৃষিমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী

ওয়ারেনে গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী