আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল

বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:৩৮:১৫ অপরাহ্ন
বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন
ছবি: U.S. Embassy Dhaka, Facebook Page

ঢাকা, ৩ মার্চ : বাংলাদেশের কৃষি খাতে আমদানি-রফতানি বাণিজ্য আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-এর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ আগ্রহের কথা জানান। এ সময় কৃষি, প্রাণিসম্পদ ও পারস্পরিক আমদানি-রফতানি বাণিজ্য বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূতের আগ্রহের প্রেক্ষিতে এ বিষয়ে কাজ করতে কৃষিমন্ত্রীও আশা প্রকাশ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনগণের জন্য খাদ্য জোগাতে সাহায্য করবে। আমেরিকার উচ্চমানের কৃষিপণ্য যেমন- সয়াবিন, ভুট্টা, গম ও তুলা বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন ধরনের মিল মালিকদের সহায়তা করে।
কৃষিমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস