আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:২৮:৩০ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন
হবিগঞ্জ, ৪ মার্চ : হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার”-এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সেবাপ্রার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
নতুন স্থাপিত এই “মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে ডে-কেয়ার সুবিধা। ফলে মায়েরা এখন নির্বিঘ্নে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরা থাকবে সুরক্ষিত ও আনন্দময় পরিবেশে।
উদ্বোধন শেষে উপস্থিত সবার অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আগত মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সেবার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
সচেতন মহলের মতে, মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ উদ্যোগ হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন