আমেরিকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

বর্ণাঢ্য আয়োজনে লিডিং ইউনিভার্সিটির রজতজয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:১০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:১০:০২ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে লিডিং ইউনিভার্সিটির রজতজয়ন্তী উদযাপন
সিলেট, ৫ মার্চ : সাফল্যের ২৫ বছর উদযাপন করল সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। বুধবার ৪ মার্চ বিকাল ২টায় লিডিং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের নিয়ে শান্তির প্রতীক পায়রা এবং শুভেচ্ছা ব‍েলুন উড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিকাল ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়টি আজকের এ পর্যায়ে পৌঁছানোর পেছনে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর  সুদক্ষ কর্মপরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা মহিয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, দানবীর সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে মানসম্মত পাঠদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মানবসম্পদ তৈরিতে অগ্রসর হচ্ছে।
তিনি আরও বলেন, পাঠদানের পাশাপাশি গবেষণা কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সিলেটসহ সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে দক্ষ শিক্ষক নিয়োগ এবং দীর্ঘ সময় পর শিক্ষকদের পদোন্নতি প্রদান করা হয়েছে। তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণকাজ চলমান, যা অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতির বহিঃপ্রকাশ। 
এ অঞ্চলে শিক্ষা বিস্তারে দানবীর সৈয়দ রাগীব আলীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে রাগীব নগর আজ শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। পরিশেষে দানবীর সৈয়দ রাগীব আলীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠান আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ড. মো. রেজাউল করিম বলেন, রজতজয়ন্তীর এই অর্জন উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ তাই তাদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব পালনের বাইরে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। স্বপ্নদ্রষ্টা দানবীর সৈয়দ রাগীব আলী দেশের বিভিন্ন স্থানে আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও এ প্রতিষ্ঠানের নাম ‘লিডিং’ রাখার মধ্য দিয়ে তিনি প্রত্যাশা করেছিলেন একদিন এ বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয় সফলতার সঙ্গে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে, যার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর পৃষ্ঠপোষকতায় প্রতন্ত অঞ্চলে গড়ে ওঠা এ মনোরম ও সুশৃঙ্খল পরিবেশ শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার