আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

গাজীপুরে সুজন নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:৩৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:৩৪:০৮ পূর্বাহ্ন
গাজীপুরে সুজন নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঢাকা, ৫ মার্চ : গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক গাজীপুর শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা (৬৫)-এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান মোল্লা নগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলাসংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় সেদিন আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হন, কিন্তু আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তার খোঁজ না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দিবাগত রাত ২টার দিকে পুলিশ পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে মরদেহ উদ্ধারের খবর পরিবারকে জানায়।
নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, “আমাদের জানা মতে কারও সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত কোনো বিষয় থেকে শত্রুতা তৈরি হয়ে থাকতে পারে।”
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু