আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

শাহজালাল দরগাহে স্লোগান ঘিরে সমালোচনা

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১২:২৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১২:২৪:৩৭ অপরাহ্ন
শাহজালাল দরগাহে স্লোগান ঘিরে সমালোচনা
সিলেট, ৬ মার্চ: সিলেটের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক শোডাউন ও স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সহ আরো কয়েকজন দরগাহ প্রাঙ্গণে উপস্থিত হন। তাদের আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক সমর্থক দরগাহ এলাকায় জড়ো হন।
একপর্যায়ে নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। উপস্থিত অন্য নেতাকর্মীরাও এতে অংশ নেন। স্লোগানগুলোর মধ্যে ছিল
“দিল্লি না ঢাকা”, “আজাদি না গোলামি”, “ইনকিলাব জিন্দাবাদ”, “নারায়ে তাকবির আল্লাহু আকবর”, “দালালি না রাজপথ”, “আপস না সংগ্রাম”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়” ইত্যাদি।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পবিত্র দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান দেওয়াকে অনভিপ্রেত ও অসম্মানজনক বলে মন্তব্য করেন।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তার ভাষায়, “দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো শিষ্টাচারের পরিচয় নয়। এ ধরনের প্রবণতা রোধে সচেতন নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
ঘটনাটি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, ধর্মীয় ও আধ্যাত্মিক স্থানের পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব; সেখানে রাজনৈতিক কর্মসূচি বা স্লোগান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা