আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

শিব মন্দিরে বসন্তের রঙে দোল পূর্ণিমা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:২৮:০৭ পূর্বাহ্ন
শিব মন্দিরে বসন্তের রঙে দোল পূর্ণিমা
ওয়ারেন, ৭ মার্চ: বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে ওয়ারেন শহরে অবস্থিত শিব মন্দির টেম্পল অব জয়ে গতকাল শনিবার নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হোলি ও বসন্ত উৎসব। ভক্তদের উপস্থিতি, আবিরের রঙিন ছটা এবং নাচ-গানে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলায়।
দোল পূর্ণিমা উপলক্ষে বিকেলে মন্দিরে বিশেষ পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ভক্তরা রাধাকৃষ্ণের বিগ্রহে আবির ও পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্তিভরে প্রার্থনা করেন। পরে সবাই একে অপরকে আবিরে রাঙিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। লাল, বেগুনি, হলুদ ও গোলাপি সহ নানা রঙের আবিরে রঙিন হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
হোলি ও বসন্ত উৎসবকে ঘিরে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী ভক্তরা রঙের উচ্ছ্বাসে নিজেদের বিলিয়ে দেন। লাল, হলুদ, বেগুনি ও গোলাপি নানা রঙের আবির থালায় সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে ভক্তরা তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। উৎসবের আনন্দঘন পরিবেশে সবার মুখে ছিল বসন্তের উচ্ছ্বাস।
উৎসবের শুরুতে মন্দিরের শিল্পীরা অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে “বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বইলা যায়” গানের তালে সমবেত নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। নাচ, গান ও আনন্দের উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
বৈষ্ণব শাস্ত্রীয় মতে, ফাল্গুনী পূর্ণিমার এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তাঁর সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন। সেই পুণ্যস্মৃতিকে ধারণ করেই ভক্তরা দোল পূর্ণিমায় আবির খেলায় অংশ নেন। হিন্দুধর্মে এই দিনটি প্রেম, বসন্তের আগমন এবং অমঙ্গলের বিনাশ ঘটিয়ে মঙ্গলের আহ্বানের প্রতীক হিসেবে বিবেচিত। এছাড়া এ দিনটি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হওয়ায় বৈষ্ণবদের কাছে এটি ‘গৌর পূর্ণিমা’ হিসেবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উৎসব উপলক্ষে শিব মন্দিরের সাবেক চিফ কো-অর্ডিনেটর রতন হাওলাদারের মায়ের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়। মন্দিরের প্রধান পুরোহিত পূর্ণেন্দু চক্রবর্তী অপু প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ