আমেরিকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৪০:১৮ পূর্বাহ্ন
নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
ঢাকা, ৮ মার্চ : স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ সময় নারীশিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিশ্বব্যাপী তাঁর স্বীকৃতি ও সুনামের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। নারী অধিকার রক্ষায় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি। এ সময় নারীদের অধিকার রক্ষায় বিএনপি সরকারের নেওয়া নানা পদক্ষেপে সবাইকে পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও চব্বিশের জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রহসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের আত্মত্যাগ স্মরণ করেন। তাঁর বক্তব্যে, শহিদদের স্বপ্ন ছিলো বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ অবদানকারী নারী, এবং গৃহস্থালি কাজ থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প ও নির্মাণ—সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া সামাজিক হয়রানি, অনলাইনে চরিত্রহনন ও সাইবার বুলিং নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাল্যবিবাহও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সমস্যা মোকাবিলা করতে হবে।
এর আগে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়। ১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া, ২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, ৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন, ৪. সফল জননী নুরবানু কবীর, ৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন তাঁর নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আরও বলেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের হোক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার