আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মিশিগানে প্রবাসীদের ভিড়ে মুখর ঈদ বাজার

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৪:৪৯ অপরাহ্ন
মিশিগানে প্রবাসীদের ভিড়ে মুখর ঈদ বাজার
ওয়ারেন, ৯ মার্চ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আয়োজিত দুইদিনব্যাপী “গ্র্যান্ড ঈদ বাজার”-এ ছিল উৎসবমুখর পরিবেশ। ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি ও কেনাকাটার আগ্রহে জমে ওঠে এই আয়োজন। নানা বয়সী ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো বাজার প্রাঙ্গণ।
গত শনিবার ও রোববার ওয়ারেন সিটিতে অবস্থিত দেশি হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ ঈদ বাজার। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ বাজারে দেশি-বিদেশি নানা পণ্যের সমাহার দেখা যায়। মেলা ঘুরে দেখা গেছে, ২০টিরও বেশি স্টলে বাংলাদেশি পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান ও পাকিস্তানি কাপড়ের সমারোহ ছিল। এছাড়া তাঁতের শাড়ি, জামদানি, বুটিক ও বাটিকের পোশাকসহ বিভিন্ন দেশের পণ্যও বিক্রি করা হয়।
পোশাকের পাশাপাশি জুয়েলারি, হ্যান্ডমেড পণ্য এবং রকমারি মুখরোচক খাবারের স্টল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। ঈদ উপলক্ষে অনেকেই পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক ও উপহার সামগ্রী কেনাকাটা করেন।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে এবারের গ্র্যান্ড ঈদ বাজার। আয়োজক রেজাউল করিম শামীম জানান, দুইদিনব্যাপী এই আয়োজন প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ বাজার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু