আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল 

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:০৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:০৭:৪৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল 
সিলেট, ১০ মার্চ : সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত হবিগঞ্জের বাসিন্দাদের নিয়ে গঠিত সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সমিতির সভাপতি প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সায়েম উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিল, সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, আবু মো. আব্দুল হান্নান, উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, সহ-সভাপতি ডা. হাবিবুল্লাহ সেলিম, আবুতাহের চৌধুরী, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, হাজী মো. বয়তুল্লাহ, ময়নুল আমীন বুলবুল, নজরুল হোসেন, আমিনুল ইসলাম, মাসুদ আহমেদ, আমীর হোসেন সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম মারুফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শফিকুল ইসলাম চৌধুরী। পরে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন