আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৪২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৪২:১৯ পূর্বাহ্ন
বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
ঢাকা, ১১ মার্চ : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার মাত্র একদিন আগে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দল। বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনের কার্যবিবরণী এবং দলের কৌশল নিয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে এই অধিবেশনেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। 
এই বৈঠকের ওপর রাজনৈতিক মহলের গভীর নজর রয়েছে কারণ এখান থেকেই সংসদের অভিভাবক তথা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর