আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

মিশিগানে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০১:১৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:১৯:১৮ পূর্বাহ্ন
মিশিগানে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হ্যামট্রাম্যাক, ১২ মার্চ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার হ্যামট্রাম্যাক শহরের বনফুল রেস্টুরেন্টে মিশিগান বিএনপি পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন শাহিনুর রহমান। বিএনপির সিনিয়র নেতা বকুল তালুকদারের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিব আহমদ মনির, আবদুল বাসিত, সাবেক ছাত্রদল নেতা ওয়াসিমুজ্জামান রনি প্রমুখ। উপস্থিত ছিলেন মাহতাবুর রহমান, সাহাবুদ্দিন, আবদুল মুহিত মুক্তা, মোহাম্মদ লিলু মিয়া, মাস্টার নিজাম উদ্দিন, আব্দুল বাছিত, জিল্লুর রহমান, বদরুল হক শাহা, জুবের আহমদ, বাতির মিয়া, আব্বাস উদ্দিন, নাজমুল হক কামাল, জামিল আহমদ, সেলিম আহমদ, ছাব্বির আহমদ, এহিয়া, অপু আহমদ, টিপু আহমদ, কয়েস আহমদ, সৈয়দ বাবু, কাদের আজাদ, মারুফ হোসেন খান, আব্দুর রহমান, আবদুল্লাহ আল মান্না, পারভেজ আহমদ, ফরহাদ আহমদ, আব্দুল হামিদ, শহিদুজ্জামান ফরিদ, সিপার আহমদ, শফি নুর, রেজাউল ইসলাম রেজা, ফয়জুল ইসলাম, তাজুল ইসলাম শিপলু, আবু রাসেল, কয়েছ আহমদ রায়হান, মঞ্জুরুল করিম, কামরুল, মকছুল করিম, মাজেদ আহমদসহ মিশিগানে বসবাসরত বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও মিশিগানের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ শনিবার

দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ শনিবার