আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০১:২৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:২৯:২৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
ছবি : বিটিভি থেকে স্ক্রিনশট

ঢাকা, ১২ মার্চ : এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদীয় রীতি অনুযায়ী রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। ২০২৬ সালেরও এটি প্রথম সংসদ অধিবেশন।
সংবিধানের বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবেন। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যেই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন শুরু করেন।
এবারের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে অধিবেশনে সরকারি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, শক্তিশালী বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণ করেছেন, যা সংসদীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে ভূমিধস বিজয় অর্জন করে, যার মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়ে প্রধান বিরোধীদল হিসেবে আবির্ভূত হয়েছে।
আজকের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের মূল কার্যক্রম শুরু হবে। নতুন সংসদের যাত্রা ঘিরে দেশবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড