আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

আই- ৯৪ এ গাড়ি চালককে গুলি : তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ০১:১৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ০১:১৭:৫২ পূর্বাহ্ন
আই- ৯৪ এ গাড়ি চালককে গুলি : তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ
ডেট্রয়েট, ০৪ জুন :  শুক্রবার রাতে ডেট্রয়েটের ইন্টারস্টেট ৯৪ এ গাড়ি চালানোর সময় স্টার্লিং হাইটসের এক ব্যক্তিকে গুলির ঘটনা তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী এক যুবক অভিযোগ করেন, আই-৭৫ ও উডওয়ার্ড অ্যাভিনিউয়ের মধ্যে আই-৯৪-এ পূর্বদিকে গাড়ি চালানোর সময় তিনি প্রায় ১০টি গুলির শব্দ শুনতে পান। শনিবার সকালে এক টুইটবার্তায় এমএসপি জানায়, তার পায়ে গুলি লেগেছে। চালক পুলিশকে বলেছেন, কে তাকে গুলি করেছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে অভিযুক্ত বন্দুকধারীর গাড়িটিকে ক্রিসলার ২০০ বলে বর্ণনা করেছেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তদন্তে সহযোগিতা করছিলেন না। এমএসপির মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, 'বর্তমানে আমরা কী ঘটেছে এবং কোথায় ঘটেছে তা জানার চেষ্টা করছি। "স্বাভাবিকভাবেই যখন জড়িতরা সহযোগিতা করে না তখন তদন্তে অগ্রগতি করা কিছুটা কঠিন হয়ে পড়ে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী