আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

সংসদ কক্ষে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০১:৪১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:৪১:১৭ পূর্বাহ্ন
সংসদ কক্ষে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন
ছবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফেসবুক পেজ

ঢাকা, ১২ মার্চ : জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে আনা হয়েছে এক নতুন ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন। এখন থেকে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে শোভা পাবে পবিত্র কালেমা তাইয়্যেবার নান্দনিক ক্যালিগ্রাফি।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সংসদ ভবনের অভ্যন্তরে চলমান সংস্কার কাজের পাশাপাশি অধিবেশন কক্ষের সামনের উঁচু দেয়ালে আরবি হরফে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।
এদিকে গতকাল বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় জাতীয় সংসদ সচিবালয়ে দাফতরিক কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম তিনি সংসদ সচিবালয়ে অফিস করলেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকালে প্রধানমন্ত্রী বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ এক সভায় সভাপতিত্ব করেন। ওই সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি এবং রাষ্ট্রের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এখন থেকে নিয়মিত এই কক্ষটি দাফতরিক কাজের জন্য ব্যবহার করবেন। সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে সংসদের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতেই প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কার্যক্রম সংসদ ভবনে পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছেন।
সংসদ অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার এই ক্যালিগ্রাফি স্থাপনের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে এটিকে দেশের ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রতিক গণআন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ