আমেরিকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই

 আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:২৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:২৬:২৫ পূর্বাহ্ন
 আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী
ছবি : বিটিভি থেকে স্ক্রিনশট

ঢাকা, ১২ মার্চ : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, আজ থেকেই বাংলাদেশে প্রকৃত ও কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন পথচলা শুরু হলো। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর উদ্বোধনী বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও উল্লেখ করেন। তারেক রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনও আপস করেননি।” একই সঙ্গে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আজ দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করছি। আমাদের সরকারের মূল লক্ষ্য প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলা। এভাবেই আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই।” দেশ গড়ার এই প্রক্রিয়ায় বিভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা।
সংসদ নেতা হিসেবে তারেক রহমানের এই প্রথম ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতিতে অধিবেশনটি দেশের রাজনীতিতে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা