আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০২:২২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০২:২২:০৪ পূর্বাহ্ন
হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা
টেম্পল ইসরায়েলে হামলায় আহত ড্যানি ফিলিপস। টেম্পলটির ওয়েবসাইট অনুযায়ী, ফিলিপস হলেন টেম্পল ইসরায়েলের নিরাপত্তা পরিচালক/ Temple Israel Facebook page.

ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপ, ১৪ মার্চ : একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) বৃহস্পতিবার সংঘটিত হামলায় আহত ব্যক্তিটি একজন দীর্ঘদিনের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা—যিনি ‘অ্যাক্টিভ শুটার’ বা সক্রিয় বন্দুকধারীর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অধিকারী ছিলেন। এ তথ্য জানিয়েছে উপাসনালয় কর্তৃপক্ষ।
শুক্রবার শাব্বাত সাপ্তাহিক বিশ্রাম দিবস পালনের সময় টেম্পল ইসরায়েলের নেতৃবৃন্দ আহত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন। তারা জানান, তাঁর নাম ড্যানি ফিলিপস। উপাসনালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ফিলিপস বর্তমানে টেম্পল ইসরায়েলের নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার উপাসনালয়ের এক প্রহরী যাঁর পরিচয় পরে ড্যানি ফিলিপস হিসেবে নিশ্চিত করা হয়েছে, হামলায় আহত হন। সেদিন ডিয়ারবর্ন হাইটস-এর বাসিন্দা ৪১ বছর বয়সী আইমান গাজালি তাঁর 'ফোর্ড এফ-১৫০' (Ford F-150) গাড়িটি নিয়ে নিয়ে ওয়ালনাট লেক রোডে অবস্থিত টেম্পল ইসরায়েলের প্রধান প্রবেশদ্বারে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন এবং নিরাপত্তা দলের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন।
হামলার পরপরই ফিলিপসকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার শাব্বাত পালনের সময় উপাসনালয়ের রাব্বি জেনিফার কালুজনি বলেন, “আমরা ফিলিপসের প্রতি আমাদের ভালোবাসা, প্রার্থনা ও মানসিক শক্তি পাঠাচ্ছি। ড্যানি একজন অসাধারণ মানুষ।”
টেম্পল ইসরায়েলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, “ইহুদি সম্প্রদায়ের সামনে ক্রমাগত পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতার প্রেক্ষাপটে” ২০২৫ সালের জুন মাসে ফিলিপসকে উপাসনালয়ের পূর্ণকালীন নিরাপত্তা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ওই পোস্টে আরও বলা হয়, “আমাদের নিরাপত্তা ব্যবস্থার উপস্থিতি দায়িত্ববোধ, দৃঢ়তা এবং সেই অঙ্গীকারের প্রতিফলন যার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে টেম্পল ইসরায়েলে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তি যেন নিজেদের নিরাপদ, সমর্থিত এবং মর্যাদাপূর্ণ মনে করেন।”
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফিলিপস এর আগে  ব্লুমফিল্ড হিলস পুলিশ বিভাগের একজন লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর প্রায় ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে।
প্রতিবেদনটি আরও জানায়, তিনি ওকল্যান্ড কমিউনিটি কলেজে সহকর্মীদের ‘অ্যাক্টিভ শুটার’ পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণও দিতেন। টেম্পল ইসরায়েলে দায়িত্ব নেওয়ার পর তিনি স্থানীয় পুলিশের সহযোগিতায় উপাসনালয়ের ‘ইনসিডেন্ট অ্যাকশন প্ল্যান’ হালনাগাদের কাজ করছিলেন এবং সেখানে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছিলেন। এর মধ্যে দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই এবং প্রাঙ্গণে মেটাল ডিটেক্টর স্থাপনের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা