আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০২:৫৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০২:৫৩:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ
রোজভিলে, ১৫ মার্চ : মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে মিশিগানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন মিশিগান বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান “বাংলাদেশ ফেস্ট ২.০”। আগামী ২৮ মার্চ রোজভিল সিটির ২৫৬৫০ গ্রাটিওট এভিনিউ-এ অবস্থিত অ্যাথেনা ব্যাঙ্কুয়েট সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসবমুখর অনুষ্ঠান। মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা, দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।
অনুষ্ঠানজুড়ে থাকবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে নানা আয়োজন। পাশাপাশি থাকবে সুস্বাদু বাংলাদেশি খাবারের আয়োজন, যা উপস্থিত সবার মধ্যে দেশীয় স্বাদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করবে। আয়োজকরা আশা করছেন, এটি মিশিগানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
গত বছর প্রথমবারের মতো আয়োজিত “বাংলাদেশ ফেস্ট” ব্যাপক সাড়া ফেলেছিল। সে সময় মিশিগানের এক ডজনেরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০-এর অধিক বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। প্রবাসে থাকা তরুণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের অনুপ্রাণিত করেছে এবারের আয়োজনকে আরও বড় পরিসরে সাজাতে।
এবারের আয়োজনে মিশিগানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিয়ারবর্নের  ইউনিভার্সিটি অব মিশিগান,  অ্যান আরবারের ইউনিভার্সিটি অব মিশিগান, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি, ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি, ওকল্যান্ড ইউনিভার্সিটি, ট্রাইন ইউনিভার্সিটি, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজসহ আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থীরা।
আয়োজকরা মনে করেন, প্রবাসে থেকেও বাংলাদেশের জাতীয় দিবসকে ঘিরে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সংস্কৃতিচর্চা এবং পারস্পরিক সংযোগকে আরও শক্তিশালী করে। একই সঙ্গে এটি মিশিগানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী সমাজের ঐক্য ও সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশি কমিউনিটির অভিভাবক, পেশাজীবী, উদ্যোক্তা, কমিউনিটি এক্টিভিস্ট, শুভাকাঙ্খী এবং মিশিগানে অবস্থানরত সকল বাংলাদেশি শিক্ষার্থী ও নতুন আগমনকারী শিক্ষার্থীদের আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪