আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ওয়ারেনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:১৩:০৫ পূর্বাহ্ন
ওয়ারেনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
ওয়ারেন, ১৭ মার্চ : উত্তর সিলেটের ঐতিহ্যবাহী চার উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের প্রবাসীদের সংগঠন “গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান”-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ, শনিবার মিশিগানের ওয়ারেনে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট “মাসালা কিং”-এর সুবিশাল হলরুমে শতাধিক অতিথির উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক জামালুর রহমান জামাল। ইফতারের পূর্বে আয়োজিত দোয়া মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব।
অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন অধ্যাপক ড. রেজা ইসলাম,  হ‍্যামট্রাম্যাক সিটির মেয়র প্রোটেম কামরুল হাসান, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মস্তফা আনোয়ার ও মনাফ আহমদ বাবুল, সিলেট গ‍্যস ফিল্ডের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী, মাহমুদ হোসেইন রব্বানী , মুফিজুর রহমান, সাইফ উদ্দিন ভূঁইয়া, সিইউ এলামনাই এসোসিয়েশন এর সভাপতি কাজী এবাদুল ইসলাম, এডভোকেট সালাহউদ্দিন, জিনাত বেগম,  জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক হবিবুর রহমান হাবিব, শিল্পী জি্ল্লুর রহমান, গোয়াইনঘাট এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সাবেক সভাপতি  অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, কামাল আবেদীন, সুয়েব আহমদ, এসএম জয়নাল ও রাশিদা আক্তার, গ্রেটার জৈন্তিয়া  এসোসিয়েশনের সহ সভাপতি অধ্যাপক আমিনুল হক, সাবেক সভাপতি সফিকুর রহমান,কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদ, কোম্পানিগন্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রকি , 
জৈন্তাপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, শামীম মেম্বার, শামছুল ইসলাম, ফয়জুল ইসলাম।
ইপস্থিত ছিলেন মোহাম্মদ খলকুর রহমান, মুক্তা খান, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাব্বির খান, জাবেদ সিরাজ, কবির আহমদ রিমন, আরিফ আহমদ জিসান,  হারুন অর রশীদ, আব্দুল বাছিত রানা, তাসনিম আয়শা, তাসনিম আক্তার জারা, আসমা আক্তার, আছমা বেগম, লাকি বেগম, আয়শা বেগম, কামরুল আলম, জীবান আহমদ,  আবু তাহের, তাহের আহমদ, ইন্জিঃ ইসমত জাহান, জেরীন ইসলাম, ইন্জিঃ তাসনিম আয়শা , আমিনা বেগম, ওমর সানী খান, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের এহসান হাবিব চৌধুরী,  নাজমা বেগম চৌধুরী, আতিকুর রহমান, আশরাফুল আম্বিয়া, জনি জামান , ইসমাইল আহমদ,  কামাল আবেদীন, ইমরান, আবুল কালাম, ফয়সল, কাওসার, আব্দুর রহমান, তরিক মাহমুদ, আম্বিয়া, নাছিম, মুবিন আহমদ, সেলিনা রহমান,  বিলকিস বেগম,  মোছাম্মৎ নাছিমা আক্তার, সামিয়া বিনতে আজাদ,  আবু তাহের, আবু উবায়দা, আবুল কাশেম, রামিম, জামিল, মাহিন, নাহিন, মাহবুব রহমান মাহদী, কামাল, জাহিদ, কাওসার, ফাহিম, তাহমিদ, জুমন আহমদ, তুফায়েল আহমদ, মুমিন আহমদ, মাহদী, জুহাইনা, জুই,  রাবেয়া বেগম ও শহীদ আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 
এছাড়াও অনলাইনে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ড. রফিক আহমদ, ড. খাজা শাহাব আহমদ, কাউন্সিলর আবু মুসা, সাবেক কাউন্সিলর মুহিত মাহমুদ, রান্নাঘর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মাখন, গোয়াইনঘাট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট  দিপক চৌধুরী, সভাপতি নজরুল ইসলাম বদরুল, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেন, আব্দুল খালিক, শাহাজান রহমান মুফিজ, ডাক্তার এমদাদুর রহমান এমদাদ, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ফায়জুর রহমান, সাব্বির আহমদ, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাওলানা লুৎফর রহমান,  মইনউদ্দিন মাস্টার , লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মিশিগানে স্থায়ীভাবে বসবাসের জন্য আগত ১৫ জন নতুন সদস্যকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। 
সবশেষে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ইফতার মাহফিলে আগত নারী-পুরুষ সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি “মাসালা কিং” রেস্টুরেন্টের প্রোপাইটর আনোয়ার হোসেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সমাপ্তিতে তিনি সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি