আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৫:৪১ অপরাহ্ন
ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ
ক্লিনটন টাউনশিপ, ১৭ মার্চ : পুলিশ জানিয়েছে, সোমবার ক্লিনটন টাউনশিপে গুলিবিদ্ধ হয়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ক্লিনটন টাউনশিপ পুলিশ গ্রোসবেক হাইওয়ে ও মেট্রোপলিটন পার্কওয়ের কাছাকাছি ফার্মব্রুক ড্রাইভের ৩৬০০০ ব্লকের একটি বাড়িতে যায়। বাড়ির বাসিন্দাদের খোঁজ নিতে (ওয়েলফেয়ার চেক) তারা সেখানে উপস্থিত হয়।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানালার ভেতর দিয়ে দেখতে পায়, বাড়ির ভেতরে দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিথর অবস্থায় পড়ে আছেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে দুজনই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।
নিহতদের একজন ২৬ বছর বয়সী নারী এবং অন্যজন ৩৬ বছর বয়সী পুরুষ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, ঘটনাটি আপাতদৃষ্টিতে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এতে সাধারণ জনগণের জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন