আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৮:৪৬ অপরাহ্ন
স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
ডেট্রয়েট, ১৭ মার্চ : মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, সোমবার ডেট্রয়েটের ইন্টারস্টেট ৯৬ (I-96) সড়কে এক সড়ক দুর্ঘটনায় ফার্মিংটনের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার কর্মকর্তারা জানান, ডেট্রয়েটে সাউথফিল্ড ফ্রিওয়ের কাছে I-96 এক্সপ্রেসওয়ের পূর্বমুখী লেনে সোমবার রাত আনুমানিক ১১:৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানায়, I-96 পূর্বমুখী লেনে দুটি দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ এবং একটি গাড়ির লাইট বন্ধ থাকার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, I-96 সড়কের বাম লেনে ওয়েইন কাউন্টির একটি তুষার অপসারণকারী ট্রাক (স্নোপ্লাও) লবণ ছড়াচ্ছিল। এ সময় ২০০৪ মডেলের একটি টয়োটা গাড়ি সেটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে টয়োটা গাড়িটি ছিটকে ফ্রিওয়ের মাঝের লেনে গিয়ে থেমে যায়।
তদন্তকারীরা জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে যাওয়ার সময়ই পূর্বমুখী লেনে চলাচলরত ২০০৬ মডেলের একটি জিপ কমান্ডার ওই দুর্ঘটনাকবলিত টয়োটা গাড়িটিকে আবার ধাক্কা দেয়।
স্টেট পুলিশ ঘটনাস্থল থেকে টয়োটা গাড়ির ৩২ বছর বয়সী চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে স্নোপ্লাও ট্রাক ও জিপ গাড়ির চালক দুজনই অক্ষত ছিলেন।
মিশিগান স্টেট পুলিশের মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ ‘X’ (সাবেক টুইটার)-এ এক বার্তায় জানান, ট্রাফিক ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট দুর্ঘটনার তদন্ত করছে। তিনি চালকদের তুষার অপসারণকারী ট্রাকের কাছাকাছি গাড়ি চালানোর সময় গতি কমানো ও পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন