আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩২:২০ অপরাহ্ন
ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
স্টিভেন লুইস হুকস  ও বার্নিস শানেকা চেনেভার্ট/Detroit Police Department

ডেট্রয়েট, ১৭ মার্চ : কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ডেট্রয়েটের একটি মদের দোকানে ভাঙা বোতল দিয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এক পুরুষ ও এক নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, ডেট্রয়েটের বাসিন্দা স্টিভেন লুইস হুকস (৫৪) ও বার্নিস শানেকা চেনেভার্ট (৩১) উভয়কেই গত শুক্রবার আদালতে হাজির করা হয়। কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডার’ বা প্রথম মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।
একজন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানির দিন সোমবার ধার্য করেছেন। দোষী সাব্যস্ত হলে, তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
হুকসের আইনজীবী এডওয়ার্ড বাজোকা জানান, তিনি সদ্য এই মামলায় নিযুক্ত হয়েছেন এবং এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। চেনেভার্টের আইনজীবী বেন গোনেকও একইভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
কর্তৃপক্ষের অভিযোগ, গত মঙ্গলবার অভিযুক্তরা ডেট্রয়েটের বাসিন্দা কর্ডেল হ্যারিস (৪০)-কে ছুরিকাঘাত করে হত্যা করে।
পুলিশ জানায়, ঘটনাটি দুপুর আনুমানিক ১২টার দিকে ফেঙ্কেল এভিনিউয়ের কাছে লিভারনয়েস এভিনিউয়ের ১৪৮০০ ব্লকের একটি মদের দোকানে ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি চেনেভার্টের সঙ্গে কথা বলার পর তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে চেনেভার্ট হুকসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে একটি ভাঙা কাঁচের বোতল দেন। অভিযোগ অনুযায়ী, হুকস ওই বোতল দিয়ে ভুক্তভোগীর গলায় একাধিকবার আঘাত করেন। প্রসিকিউটররা জানান, গুরুতর আহত অবস্থায় হ্যারিসকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে আম-কাঁঠালের ঘ্রাণে ফিরল বাংলার শৈশব

মিশিগানে আম-কাঁঠালের ঘ্রাণে ফিরল বাংলার শৈশব