আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চারটি দল নিয়ে শুরু হচ্ছে সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৩৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৩৯:০৪ পূর্বাহ্ন
চারটি দল নিয়ে শুরু হচ্ছে সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪
সিলেট, ১৮ মার্চ  : সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান মঙ্গলবার ১৭ মার্চ নগরীর অভিজাত হোটেল ইস্তাম্বুলের হলরুমে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়েছে। শতাধিক খেলোয়াড়, টিম মালিক, স্থানীয় মিউজিশিয়ানস ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুন নাজমিন আশা ও দেবু দে। শুরুতে পরিবেশিত হয় সমবেত জাতীয় সংগীত এবং লগো উন্মোচনের মাধ্যমে মূল পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাওন কর।
লটারির মাধ্যমে সম্পন্ন হওয়া ড্রাফট অনুযায়ী চারটি দল গঠিত হয়েছে। ভোকাল কিংস দলের চেয়ারম্যান রিপন দে, টিম ম্যানেজার জুয়েল আহমেদ ও ক্যাপ্টেন ধুব্র কর, সসিলেটি টিউন টাইটান্স দলের মালিক রায়হান এইচ খান, ম্যানেজার সি এন আব্দুলা আরিফ জুনু ও পিংকু সরকার; রক এন রোল স্ট্রাইকারস দলের মালিক প্রবাসী মুমিত হাসান, টিম ম্যানেজার রথি দাশ ও ক্যাপ্টেন লালন আহমেদ; এবং এফ অ্যান্ড এস রিদম স্কোয়াডের মালিক এফকে ফয়সাল ও সজল দেব নাথ, টিম ম্যানেজার সাইদ মেহেদি সাদি ও ক্যাপ্টেন সুদিপ্ত দেব। টিম মালিকদের পক্ষে বক্তব্য রাখেন ভোকালস কিংস এর রিপন দে।
আয়োজকরা জানান, ড্রাফটের মাধ্যমে প্রতিটি দলের মধ্যে সমতা ও প্রতিযোগিতামূলক ক্ষমতা বজায় রাখা হয়েছে। এতে আসন্ন টুর্নামেন্ট আরও উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উপস্থিত খেলোয়াড়রা জানান, অনুষ্ঠানটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং মাঠে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য নতুন উদ্দীপনা জাগিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী