আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৪৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৪৫:০৭ পূর্বাহ্ন
মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত
গ্রোস পয়েন্ট উডস, ১৮ মার্চ  : চলতি মাসের শুরুতে হাসপাতালের এক নিরাপত্তা কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় ডেট্রয়েটের এক কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী ট্রেজন স্যান্ডার্সকে শুক্রবার গ্রোস পয়েন্ট উডস পৌর আদালতে হাজির করা হয়। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় জানায়, স্যান্ডার্সের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর শারীরিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে হামলা, গোপনে অস্ত্র বহন, গুরুতর অপরাধমূলক হামলা এবং কোনো গুরুতর অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। বিচারক তার জামিনের বন্ড ২ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন এবং পরবর্তী শুনানির তারিখ বুধবার ধার্য করেছেন।
দোষী সাব্যস্ত হলে, হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া গুরুতর শারীরিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে হামলায় সর্বোচ্চ ১০ বছর, গোপনে অস্ত্র বহনে ৫ বছর, গুরুতর অপরাধমূলক হামলায় ৪ বছর এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত প্রতিটি অভিযোগে অতিরিক্ত ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মঙ্গলবার স্যান্ডার্সের আইনজীবী মার্ক শ্রীম্যানের সঙ্গে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানায়, গত ৬ মার্চ হেনরি ফোর্ড সেন্ট জন হাসপাতালের এক নিরাপত্তা কর্মীকে  গুলি করে আহত করেন অভিযুক্ত ওই কিশোর। ঘটনাটি ঘটে গ্রোস পয়েন্ট উডসের ম্যাক এভিনিউয়ের ১৯২০০ ব্লকে অবস্থিত হাসপাতালের পার্কিং লটে, সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্যান্ডার্স পার্কিং লটে থাকা গাড়িগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় নিরাপত্তা কর্মীরা এগিয়ে গেলে তিনি পিস্তল বের করার চেষ্টা করেন।
তদন্তকারীরা জানান, এক নিরাপত্তা কর্মী তাকে থামাতে বৈদ্যুতিক স্টান গান ব্যবহার করলেও তা কার্যকর হয়নি। এরপর স্যান্ডার্স এক নিরাপত্তা কর্মকর্তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি চালান। গুলিতে ৩১ বছর বয়সী এক নিরাপত্তা কর্মী আহত হন, যার বাড়ি ইস্টপয়েন্টে এলাকায়।
পুলিশ জানায়, পরে এক নিরাপত্তা কর্মী পাল্টা গুলি চালালে তা স্যান্ডার্সের পায়ে লাগে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে কিশোর আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু