আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৪৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৪৭:০৩ পূর্বাহ্ন
গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল
গ্র্যান্ড র‍্যাপিডস, ১৮ মার্চ : অভিবাসীদের কাছে ভুয়া পরিচয়পত্র বিক্রির দায়ে দোষী সাব্যস্ত গুয়াতেমালার এক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মিশিগানের পশ্চিমাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি  টিমোথি ভারহে জানান, সোমবার গ্র্যান্ড র‍্যাপিডসের একটি ফেডারেল আদালতের বিচারক ৩৫ বছর বয়সী নরমা আয়ালাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, কারাদণ্ড ভোগ শেষে আয়ালাকে তার নিজ দেশ গুয়াতেমালায় ফেরত পাঠানো হবে। এছাড়া, তাকে এর আগে চারবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার (deport) করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
এক বিবৃতিতে ভারহে বলেন, “এই মামলাটি একটি দৃষ্টান্ত—যা দেখায় কেন সাধারণ মানুষ অবৈধ অভিবাসনের বিষয়ে তাদের সহনশীলতা হারাচ্ছে। মিস আয়ালাকে চারবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল, যা আমাদের আইনের প্রতি তার অবজ্ঞারই পরিচায়ক। পঞ্চমবার ফিরে এসে তিনি একটি জালিয়াতি চক্র গড়ে তোলেন, যার উদ্দেশ্য ছিল নিজের আর্থিক লাভ এবং অন্যদের অভিবাসন আইন ফাঁকি দিতে সহায়তা করা। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন ঘটনায় আমাদের দপ্তর কঠোর ব্যবস্থা নেবে।”
মঙ্গলবার এ বিষয়ে মন্তব্যের জন্য ফেডারেল পাবলিক ডিফেন্ডার অফিসের হয়ে আয়ালার প্রতিনিধিত্বকারী আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষের অভিযোগ, আয়ালা এবং গুয়াতেমালার আরও দুই নাগরিক—রিগোবার্তো ভাসকেজ-ভাসকেজ ও এজিদিও ভাসকেজ-মেনচো ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত গ্র্যান্ড র‍্যাপিডস এলাকায় ভুয়া স্থায়ী আবাসিক পরিচয়পত্র ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বিক্রির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
তদন্তে জানা যায়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস-এর এজেন্টরা প্রথম এই জালিয়াতি চক্রের বিষয়ে তথ্য পান। আয়ালা ক্রেতাদের কাছ থেকে ফরমায়েশ নিতেন, প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করতেন এবং সেগুলো সহ-ষড়যন্ত্রকারীদের কাছে পাঠাতেন। পরে প্রস্তুতকৃত ভুয়া পরিচয়পত্র ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে অর্থ সংগ্রহ করতেন।
গত সেপ্টেম্বর মাসে গ্র্যান্ড র‍্যাপিডসে একটি ‘গ্র্যান্ড জুরি’র মাধ্যমে তিনজনকেই অভিযুক্ত (indict) করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র হস্তান্তরের ষড়যন্ত্র এবং ভুয়া পরিচয়পত্র বিতরণের অভিযোগ আনা হয়। এসব অভিযোগে প্রত্যেকের সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড হতে পারত। এছাড়া, আয়ালা ও ভাসকেজ-মেনচোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পুনঃপ্রবেশের অভিযোগও আনা হয়েছে, যার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত তিনজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। ভাসকেজ-মেনচো ও ভাসকেজ-ভাসকেজের সাজা পরবর্তী তারিখে ঘোষণা করা হবে।
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস-এর ডেট্রয়েট কার্যালয়ের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি জ্যারেড মারফি এক বিবৃতিতে বলেন, “জাল পরিচয়পত্র তৈরি ও বিতরণ আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। এইচএসআই এ ধরনের জালিয়াতি চক্র শনাক্ত ও দমনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে আমরা আমাদের অংশীদার সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের