আমেরিকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি

সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫৮:৩২ পূর্বাহ্ন
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার
সেন্টার লাইন, ১৮ মার্চ :  শহরে নিজের স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেন্টার লাইন পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্টার্লিং স্ট্রিটের ৭৫০০ ব্লকে এক নারীকে গুলি করার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
কর্তৃপক্ষ জানায়, বাড়ির ভেতরে ৩৮ বছর বয়সী ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন, তবে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই নারীর ৩৯ বছর বয়সী স্বামীই তাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই তিনি পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে ১০ মাইল রোড এবং ওয়েনরাইট স্ট্রিটের সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়।
এখন পর্যন্ত নিহত নারী বা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত জানায়নি পুলিশ। পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বর্ণিল মা দিবস উদযাপন

মিশিগানে বর্ণিল মা দিবস উদযাপন