আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০১:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০১:০৭:২৩ অপরাহ্ন
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা
তুষারে ঢাকা আলপেনা, ছবি : Spencer Grotto

আলপেনা, ১৮ মার্চ : বুধবারও মিশিগানের বাসিন্দারা ঐতিহাসিক তুষারঝড়ে জমে থাকা তুষার সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন। এই ঝড়ে আপার পেনিনসুলার  কোনো কোনো এলাকায় ৪ ফুটেরও বেশি তুষারপাত হয়েছে, আর অন্যান্য অঞ্চল বরফের চাদরে ঢেকে গেছে। এদিকে হাজার হাজার মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
লোয়ার পেনিনসুলার (Lower Peninsula)-এর আলজার এলাকার কাছে, স্ট্যান্ডিশ (Standish) ও ওয়েস্ট ব্রাঞ্চ (West Branch)-এর মধ্যবর্তী ‘ফরেস্ট লেক’ (Forest Lake) এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ ৪২.৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টার তুষারপাতের ভিত্তিতে বুধবার ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)-এর প্রকাশিত প্রতিবেদনে এটিই সর্বোচ্চ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, NWS জানিয়েছে—আপার পেনিনসুলার আলজার কাউন্টির ‘সানডেল’ (Sundell) এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৬ ইঞ্চি তুষারপাত হয়েছে।
NWS-এর তথ্যমতে, আপার পেনিনসুলার মারকুয়েট (Marquette) কাউন্টির ‘স্যান্ডস’ (Sands) এলাকায় মঙ্গলবার ২০.৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, এর একদিন আগেই আপার পেনিনসুলার লুস (Luce) কাউন্টির ‘রাউন্ড লেক’ (Round Lake)-এর নিকটবর্তী একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ৪৮ ঘণ্টায় ৫২ ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া যায়। একই সময়ে স্কুলক্রাফট (Schoolcraft) কাউন্টির ‘কুসিনো লেক’ (Cusino Lake) এলাকায় ৪৮.৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মঙ্গলবার বিকেলে গ্রেচেন হুইটমার সাতটি কাউন্টিতে—অ্যালকোনা, অ্যালপেনা, ডেল্টা, মিসাউকি, ওগেমাউ, রসকম্যান ও ওয়েক্সফোর্ড—জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে সমগ্র অঙ্গরাজ্যজুড়ে ‘শক্তি বিষয়ক জরুরি অবস্থা’ (energy emergency) জারি করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু