আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:৫৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:৫৫:৪১ পূর্বাহ্ন
ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
ফার্নডেল, ১৯ মার্চ :  মিশিগান অঙ্গরাজ্যের ফার্নডেলে গতকাল বুধবার বিকেলে একটি কমিউটার (যাত্রীবাহী) ট্রেনের ধাক্কায় ৩৩ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।
ফার্নডেল পুলিশ জানায়, বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ইস্ট নাইন মাইল রোডের হিলটন এলাকার কাছে ট্রেনের সঙ্গে পথচারীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ভুক্তভোগীকে নিথর অবস্থায় পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়।
পরবর্তীতে প্যারামেডিকরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের সতর্ক সংকেত ও গেটগুলো সঠিকভাবেই কাজ করছিল। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর ইস্ট নাইন মাইল রোডের প্যাক্সটন থেকে হিলটন পর্যন্ত অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফার্নডেল পুলিশ বিভাগ এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন