আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকবান্ধব নীতিতে এগোচ্ছে সরকার: বাছির জামাল

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:২৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:২৮:০৬ অপরাহ্ন
সাংবাদিকবান্ধব নীতিতে এগোচ্ছে সরকার: বাছির জামাল
হবিগঞ্জ, ১৯ মার্চ॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব হওয়ায় সাংবাদিকদের জন্য অবসরকালীন ভাতাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে অতীতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থার সূচনা করেছিলেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া সম্প্রসারণে ভূমিকা রাখেন।
মোহাম্মদ আব্দুল বাছির বলেন, অনেক সাংবাদিক নিয়মিত বেতন না পেলেও পেশার মর্যাদা ও সত্য প্রকাশের দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেন। বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমির ওপর আবাসন প্রকল্প গড়ে তোলা হয়, যেখানে ৩০০-র বেশি সাংবাদিকের বসবাসের ব্যবস্থা হয়েছে।
তিনি হবিগঞ্জের সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, যাতে জেলার সব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, আমার দেশ নবীগঞ্জ প্রতিনিধি, এটিএম সালাম, আমার দেশ বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, এনপিপি জেলা প্রতিনিধি এম এ রাজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালেকণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনির প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন