সিলেট, ১৯ মার্চ ॥ সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং একটি সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের প্রিয় সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখা শুধু দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (১৮ মার্চ) সোবহানীঘাট এলাকার প্রধান সড়ক ও আশপাশে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নগরীর প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক ও মডেল নগরীতে রূপান্তর করা সম্ভব। যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে।
সোবহানীঘাট পয়েন্ট থেকে এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মৌবন এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী হাবিব আহমদ চৌধুরী সেলু, ফজলুর রহমান, সোলেমান আলী, মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ ফাহিম, নারায়ার পুরকায়স্থ ফনি, জয়নাল আবেদীন, শেখ ইমতিয়াজ আহমদ জুনেদ, সৈয়দ শামীম, শেখ তাসমিম আহমদ শুভ, তৌহিদুল ইসলাম, মোশাররফ রহমান আসিক, ১৫নং ওয়ার্ড সচিব জয়নুল ইসলাম তপু, রিয়াজুল ইসলাম রাজু, রুহেল আহমদ সহ মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

উৎফল বড়ুয়া :