আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে ইফতার বিতরণ 

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৩:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৩:১১:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে ইফতার বিতরণ 
মৌলভীবাজার, ২০ মার্চ : পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’। 
ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। সিয়াম সাধনার মাস মাহে রমজানে আর্তমানবতার সেবায় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আবারও এগিয়ে এসেছে প্রবাসীদের সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’।  এই ধারাবাহিকতায় ১৯ মার্চ  বিকেল ৫ টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সংগঠনের জেলা শাখার আয়োজনে ৫ শতাধিক পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ইফতারের প্যাকেট।
ইফতার বিতরণকালে  ব্রিটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।  তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সাউথ ইস্ট রিজিওন এর কনভেনর হারুনুর রশিদ,সহ সকল দানশীল ব্যাক্তিত্বদের ও বাংলাদেশ টিমের সবাইকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন। 
কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর  সভাপতিত্বে ও সাংবাদিক রুবেল আহমদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন খান, বি আই এস অফ মৌলভীবাজার এর  প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুর রহমান মুহিব, এনটিভি ইউরোপ প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, নিউপোট প্রবাসী শামীম তরফদার, ইউকে প্রবাসী মুকুল চৌধুরী, আব্দুর রহমান পারভেজ, লন্ডন প্রবাসী আহমদ আলী জুবু, সামাজিক সংগঠক শামীম আহমেদ, তাজুল ইসলাম রেজওয়ানুর রহমান সুমন,ও মোহাম্মদ আকিল মনসুর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে, এই মহতি উদ্যোগে সহায়তাকারী সকল প্রবাসীদের সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মাওলানা ক্বারি ইকরামুজ্জামান সুমন বিশেষ দোয়া পরিচালনা করেছেন। 
উল্লেখ্য যে, ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’প্রতিষ্ঠার পর থেকে আজবধি ঐক্যের বন্ধনে মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। অতীতের ধারাবাহিকতায় বজায় রেখে  ২০২৬ সালের এই রমজানে ইফতার প্রজেক্টের আওতায় ইতিমধ্যে সিলেট বিভাগের চারটি জেলা এবং গাজীপুরের কাপাসিয়াসহ মোট ৩০টি মাদ্রাসাও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। এছাড়া অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের