আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০২:৩৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০২:৩৯:১৬ পূর্বাহ্ন
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ
জোসেফ মারুফ/Macomb County Prosecutor's Office.

স্টার্লিং হাইটস, ২১ মার্চ : কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহান্তে স্টার্লিং হাইটসে এক কিশোরকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপের এক বাসিন্দার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ৪১এ ডিস্ট্রিক্ট কোর্টে জোসেফ মারুফকে আদালতে হাজির করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ১৮ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে কাউকে আহত করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন, জাল টাকা লেনদেন বা প্রচার এবং জাল টাকা নিজের দখলে রাখার অভিযোগও রয়েছে।
দোষী সাব্যস্ত হলে, চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে কাউকে আহত করার দায়ে মারুফের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। গোপনে অস্ত্র বহনের দায়ে সর্বোচ্চ পাঁচ বছর এবং জাল টাকা লেনদেন বা প্রচারের দায়েও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
একজন ম্যাজিস্ট্রেট মারুফের জামানত ২ লাখ ডলার নির্ধারণ করেছেন এবং পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছেন। জামিনের শর্ত হিসেবে তাকে পায়ে ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস (‘স্টিল কাফ টেদার’) পরিধান করতে হবে এবং ভুক্তভোগী কিশোরের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা যাবে না।
শুক্রবার পর্যন্ত আদালতের নথিতে মারুফের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “তরুণদের এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়তে দেখাটা অত্যন্ত উদ্বেগজনক, যা তাদের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সহিংসতা, তা হাতাহাতি হোক বা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কোনো উপায় নয়। এই মামলার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর; আমি আশা করি, অন্য তরুণরাও এ ঘটনার সম্ভাব্য পরিণতি থেকে শিক্ষা নেবে।”
পুলিশ জানিয়েছে, রবিবার ডেকুইন্দ্র রোডের অদূরে ১৮ মাইল রোডে অবস্থিত 'এজ ফিটনেস ক্লাব'-এর পাশের একটি পার্কিং লটে একদল কিশোর ও তরুণ-তরুণী জড়ো হয়েছিল। পূর্বনির্ধারিত একটি মারামারিতে অংশ নেওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে সমবেত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষের অভিযোগ, মারুফ একটি ফোর্ড এফ-১৫০' পিকআপ ট্রাক চালিয়ে যাওয়ার সময় ওই পার্কিং লটে গুলি চালায়। গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী, ছোড়া গুলির একটি এক অপ্রাপ্তবয়স্ক কিশোরের পায়ে আঘাত হানে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুফের ট্রাকটি তল্লাশি করে। তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি সেফ ও একটি লক-বক্স থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে।
এক ইমেইল বার্তায় 'এজ ফিটনেস' কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি জিমের ভেতরে বা প্রবেশপথের সামনে ঘটেনি; বরং জিমটি রাতের জন্য বন্ধ হওয়ার পর পার্কিং লটে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, “এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত।”
এদিকে, সাম্প্রতিক সময়ে মেট্রো ডেট্রয়েট অঞ্চলে একাধিক গোলাগুলির ঘটনায় বাসিন্দাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গত মাসে ডেট্রয়েটের একটি হাই স্কুলের বাইরে বাস্কেটবল খেলার সময় সংঘটিত গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ও ভুক্তভোগী—উভয়ের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উভয়ের কাছেই অস্ত্র ছিল এবং কে প্রথমে গুলি চালায়, তা এখনো স্পষ্ট নয়।
এছাড়া, চলতি মাসে হাসপাতালের এক নিরাপত্তা কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় ডেট্রয়েট এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অন্যদিকে, নববর্ষের দিনে গার্ডেন সিটির একটি বারের বাইরে এক বাবা ও তাঁর ছেলেকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত লিভোনিয়ার এক ব্যক্তিকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা