আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আটলান্টিক  সিটিতে প্রাণের আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৩:১৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৩:১৭:৫৫ পূর্বাহ্ন
আটলান্টিক  সিটিতে প্রাণের আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
আটলান্টিক  সিটি, ২১ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র  ঈদুল ফিতর।
২০ মার্চ, শুক্রবার সকালে সিটির বিভিন্ন মসজিদে স্থানীয় মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, মুসলিম উম্মাহর ঘরে ঘরে এসেছে আনন্দের বার্তা- পবিত্র ঈদুল ফিতর। আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা শামিল হন ঈদের জামাতে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের আনন্দে যুক্ত হয় ভিন্ন এক মাত্রা।

আটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটির অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত আটলান্টিক এভিনিউয়ের ‘মসজিদ আল হেরা’ এবং নর্থ ফ্লোরিডা এভিনিউয়ের ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’তে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে স্থানীয় আরমরি সেন্টার ও মসজিদ মোহাম্মদ এর জামাতেও।
এসব জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির মুসলমানরাও অংশ নেন। প্রবাসের কর্মব্যস্ত জীবন ভুলে ছোট-বড় সবাই রঙিন পোশাকে সেজে নামাজে অংশ নিতে আসেন। বিশেষ নজর কাড়ে প্রবাসী বাংলাদেশি নারী ও শিশু -কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ঈদুল ফিতরের উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে আটলান্টিক সিটি। নামাজ শেষে খুতবায় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় ঐতিহ্যবাহী খাবার, ডোনাট ও জুস।

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এবং কাউন্টি শেরিফ জোসেফ ডোনেগু সশরীরে উপস্থিত থেকে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান।
মসজিদে নামাজ শেষ করে ঘরে ফিরেই শুরু হয় অতিথি আপ্যায়ন আর উৎসবের আমেজ। প্রযুক্তির কল্যাণে ভিডিও কলে বাংলাদেশে থাকা স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন প্রবাসীরা। প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশই ফুটে ওঠে আটলান্টিক সিটির প্রবাসীদের আঙিনায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ