আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
মসজিদ দারুল কোরআনে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৫:০৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৫:০৩:৩৬ পূর্বাহ্ন
মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ
মসজিদ দারুল কোরআনে ঈদের জামাতের দৃশ্য। ছবি: ফয়সল আহমদ মুন্না

ওয়ারেন, ২২ মার্চ: মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ডেট্রয়েট, হ্যামট্র্যাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটসসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে ঈদের দিনটি রূপ নেয় বৃহৎ সামাজিক মিলনমেলায়। ভিন্ন পেশা ও প্রজন্মের মানুষ একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদ দারুল কোরআন-এ, যেখানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেট্রয়েট, হ্যামট্র্যাম্যাক ও ওয়ারেনসহ বিভিন্ন শহরের মসজিদগুলোতে দুই থেকে তিন দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যাতে সব মুসল্লি অংশ নিতে পারেন।

ঈদ নামাজ শেষে মোনাজাতরত মুসল্লিরা, মসজিদ দারুল কোরআন। ছবি: ফয়সল আহমদ মুন্না

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মসজিদমুখী হন মুসল্লিরা। শিশু, তরুণ ও প্রবীণ সব বয়সি মানুষের উপস্থিতিতে ঈদের জামাত পরিণত হয় তিন প্রজন্মের এক মিলনমেলায়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জামাত শেষে মিষ্টি ও আপ্যায়নের আয়োজন করা হয়।
ঈদের খুতবায় রমজানের শিক্ষা, ধৈর্য, সহমর্মিতা, সংযম ও দানশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইরান, গাজাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মসজিদ দারুল কোরআন-এর ইমাম সৈয়দ আহমেদ এবং মসজিদ কমিটির নেতারা জানান, ঈদের জামাতে সকল প্রবাসী বাংলাদেশি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু