আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৫:১৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৫:১৭:২২ পূর্বাহ্ন
একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী
ভিনসেন্ট স্মোদার্স (২০০৮ সালের ছবি) মিশিগানে দ্বিতীয় মাত্রার হত্যার দায়ে ৫০–১০০ বছরের সাজা ভোগ করছেন; নতুন দুটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর সম্ভাব্য মুক্তির তারিখ ২০৬১ সাল পর্যন্ত পিছিয়ে গেছে/Brandy Baker, The Detroit News

মাসকেগন কাউন্টি, ২২ মার্চ : মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেলের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিকারী ভাড়াটে খুনি (হিটম্যান) ভিনসেন্ট স্মোদার্স—যিনি একাধিক চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের দায়ে ১০০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করছেন—আদালতে মিথ্যা বলা এবং নিষিদ্ধ মোবাইল ফোন রাখার অভিযোগে সম্প্রতি দোষী সাব্যস্ত হওয়ায় তার কারাবাসের মেয়াদ আরও বৃদ্ধি পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেসেল জানান, ২০১৮ সালে স্মোদার্স ম্যাকম্ব কাউন্টি সার্কিট আদালতে একটি হলফনামা জমা দেন। ওই হলফনামায় তিনি গুলিবিদ্ধ দুই ভুক্তভোগী সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেন, যার উদ্দেশ্য ছিল অন্য এক কয়েদির দাবিকে শক্তিশালী করা। ওই কয়েদি দাবি করেছিলেন, তিনি আত্মরক্ষার্থে ভুক্তভোগীদের গুলি করেছিলেন। নেসেল আরও জানান, গত মে মাসে স্মোদার্সের সেলে তল্লাশি চালিয়ে একটি নিষিদ্ধ মোবাইল ফোন উদ্ধার করা হয়; আর সেই ফোনের সূত্র ধরেই এই ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়, যেখানে স্মোদার্স মিথ্যা হলফনামা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ করেছিলেন।
নিষিদ্ধ মোবাইল ফোন রাখার দায়ে ৪৫ বছর বয়সী স্মোদার্সকে গত বৃহস্পতিবার মাসকেগন কাউন্টি সার্কিট আদালত ১৪ মাস থেকে ৫৮ মাস পর্যন্ত কারাদণ্ড দেন। ফ্রিল্যান্ডের সাগিনো সংশোধন কেন্দ্রে বন্দী স্মোদার্সকে গত মাসে ম্যাকম্ব কাউন্টি সার্কিট আদালত মিথ্যা হলফনামা প্রদানের দায়ে ১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে।উল্লেখ্য, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নতুন দণ্ডগুলো তাকে ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। অর্থাৎ, দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ডের দায়ে তার যে ৫০ থেকে ১০০ বছরের কারাদণ্ড চলছে, তা শেষ হওয়ার পরেই নতুন দণ্ড কার্যকর হবে। সাম্প্রতিক এই দণ্ডের ফলে স্মোদার্সের সম্ভাব্য কারামুক্তির তারিখ আরও দুই বছর পিছিয়ে গিয়ে ১৮ এপ্রিল ২০৬১ সালে নির্ধারিত হয়েছে।
এক বিবৃতিতে নেসেল বলেন, “মিথ্যা সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কৌঁসুলি, বিচারক ও জুরিদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করে, যারা বিপজ্জনক অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই রায় স্পষ্ট বার্তা দেয়—ন্যায়বিচার ব্যাহত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার অখণ্ডতা রক্ষায় আমরা আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করব।”
২০১০ সালে দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ডের আটটি পৃথক অভিযোগে দোষ স্বীকার করার পর স্মোদার্সকে ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। তিনি স্বীকার করেন, ডেট্রয়েটের মাদক ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বীদের হত্যা করার জন্য তাকে ভাড়া করত। এছাড়া ডেট্রয়েট পুলিশ সার্জেন্ট ডেভিড কবের স্ত্রী রোজ কবকে হত্যার জন্যও তাকে ভাড়া করা হয়েছিল। ২০০৭ সালের ২৬ ডিসেম্বর ইস্ট জেফারসনের একটি সিভিএস (CVS) ওষুধের দোকানের পার্কিং লটে নিজের মিনিভ্যানে বসে থাকা অবস্থায় রোজ কবকে গুলি করে হত্যা করা হয়। ২০০৮ সালে নিজের স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হওয়ার পর ডেভিড কব আত্মহত্যা করেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ