আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদকের স্বদেশ গমন উপলক্ষে সভা 

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ০২:১৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ০২:২৬:১৩ পূর্বাহ্ন
মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদকের স্বদেশ গমন উপলক্ষে সভা 
হ্যামট্রাম্যাক, ০৫ জুন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতিকের সমর্থনে এবং নির্বাচনের প্রচারনায় অংশ নিতে মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরীর স্বদেশ গমন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো: জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল। বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সহ সভাপতি মো: মুমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, দপ্তর সম্পাদক মুকুল খান, ক্রিড়া সম্পাদক রাজ রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ ,সহ সম্পাদক এজে আনোয়ার, সানজিদ শুভ, কাজী নাঈম আহমদ, মো: মুন্না, আছিফুর সরদার, নাজিব চৌধুরী, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক খাজা আফজাল হোসেন, সদস্য ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, আরিফ আরমান জিছান, রেজাউল হাসান, শুভন আহমদ, মিনহাজ চৌধুরী প্রমুখ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মিশিগান স্টেট যুবলীগ প্রবাস থেকেও সব সময় কাজ করে যাচ্ছে। এজন্য তিনি  মিশিগান স্টেট যুবলীগের প্রশংসা করেন। তিনি রুম্মান আহমদ চৌধুরীর স্বদেশ গমন সার্থক ও সফলতা কামনা করেন। সভার সমাপনি বক্তব্যে সভাপতি মো: জাহেদ মাহমুদ আজিজ সুমন বলেন,  আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।দেশ, গনতন্ত্র এবং নেত্রীর জন্য আমরা আপোসহীন। বাংলাদেশে যতবার নৌকা প্রতিক জিতেছে ততবার দেশ উন্নয়নের ছোঁয়া পেয়েছে।বিগত দিনের ন্যায় আমরা মিশিগান স্টেট যুবলীগ দেশের কল্যাণে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে কাজ করে যাবো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স