আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০১:৪৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ০১:৪৬:৪৩ পূর্বাহ্ন
ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন
ডেট্রয়েট, ২২ মার্চ :  ওয়েন স্টেট ইউনিভার্সিটি ঘোষণা করেছে যে, ‘ওয়েন স্টেট গ্যারান্টি’ নতুন সম্প্রসারণের আওতায় অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তরিত হয়ে ভর্তি হওয়া (ট্রান্সফার) যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সম্প্রসারিত কর্মসূচির মাধ্যমে ট্রান্সফার শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ও সাধারণ শিক্ষাবিষয়ক ফি বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সুবিধা পাওয়ার জন্য শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় ৮০ হাজার ডলার বা তার কম এবং পরিবারের মোট সম্পদের পরিমাণ ৫০ হাজার ডলার বা তার কম হতে হবে।
এর আগে  ‘ওয়েন স্টেট গ্যারান্টি’ কর্মসূচিটি শুধুমাত্র প্রথম বর্ষের কলেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল, যারা একই আয়ের শর্ত পূরণ করতেন। নতুন সম্প্রসারণের ফলে পূর্ণকালীন ট্রান্সফার শিক্ষার্থীদের জন্যও কর্মসূচিটি উন্মুক্ত করা হয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত এক হাজারেরও বেশি শিক্ষার্থী উপকৃত হওয়ার সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রিচার্ড এ. বিয়ারশবাখ এক বিবৃতিতে বলেন, “ট্রান্সফার শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে তাদের অদম্য সংকল্প, অভিজ্ঞতা ও সহনশীলতা নিয়ে আসেন। তাই তাদেরও শিক্ষাজীবন সম্পন্ন করার পথে আর্থিক ব্যয় কোনো বাধা হয়ে দাঁড়াবে না—এই নিশ্চয়তা পাওয়ার অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “এই সম্প্রসারণ কর্মসূচি মিশিগানের পরিবারগুলোর প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে এবং শিক্ষার সমান সুযোগ ও সামাজিক গতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়েন স্টেট-এর ভূমিকা আরও জোরালো করেছে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর প্রায় ২২০টি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তরিত হয়ে ১,৩৭০-এরও বেশি শিক্ষার্থী ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। এদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী কমিউনিটি কলেজ থেকে স্থানান্তরিত হয়ে এসেছেন এবং প্রায় ৭৩ শতাংশ পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া ট্রান্সফার শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই তাদের পরিবারের প্রথম প্রজন্মের কলেজ শিক্ষার্থী (ফার্স্ট-জেনারেশন কলেজ স্টুডেন্ট)।
বিশ্ববিদ্যালয়ের কৌশলগত ভর্তি বিষয়ক ভাইস প্রভোস্ট  চার্লস কটন এক বিজ্ঞপ্তিতে বলেন, “ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য, ‘ওয়েন স্টেট গ্যারান্টি’ কর্মসূচির এই সম্প্রসারণ চার বছর মেয়াদী ডিগ্রি অর্জনের পথে শিক্ষার্থীরা যে বড় আর্থিক বাধার মুখোমুখি হয়, তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নিঃসন্দেহে উদযাপনের মতো একটি পদক্ষেপ।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, তাদের পূর্ণকালীন চার বছর মেয়াদী ট্রান্সফার শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই সফলভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা পুরো অঙ্গরাজ্যের গড় স্নাতক সম্পন্ন করার হার (৫৫ শতাংশ)-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ক্যাথরিন কে বলেন, “ওয়েন স্টেট-এর এই অর্জনগুলো প্রমাণ করে যে, যখন শিক্ষার ব্যয়ভার বহনের সক্ষমতা ও শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার বিষয়টি একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন ট্রান্সফার শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়।”


কারা এই সুবিধার যোগ্য?
এই সম্প্রসারণ কর্মসূচিটি সেইসব শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা ২০২৬ সালের ফল সেমিস্টার (শরৎকালীন শিক্ষাবর্ষ)-ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে  ভর্তির সুযোগ পাবেন।
পরিবারের আয়ের নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি ট্রান্সফার শিক্ষার্থীদের পূর্ববর্তী কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত মোট ফলাফলের (cumulative GPA) ভিত্তিতে ন্যূনতম ৩.২৫ জিপিএ থাকতে হবে। এছাড়া শিক্ষার্থীদের অবশ্যই ২০২৩ সাল বা তার পরে মিশিগানের কোনো হাই স্কুল থেকে স্নাতক হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য শর্তাবলিও পূরণ করতে হবে।
২৪ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালে প্রথমবারের মতো ‘ওয়েন স্টেট গ্যারান্টি’ কর্মসূচি চালু করে। কর্মসূচিটির লক্ষ্য ছিল বছরে ৭০ হাজার ডলার বা তার কম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বিনামূল্যে নিশ্চিত করা। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই এই সুবিধার আওতায় আসবে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়ের সীমা বাড়িয়ে ৮০ হাজার ডলারে উন্নীত করে, যা মিশিগানের মধ্যম পারিবারিক আয় এর তুলনায় বেশি। ২০২৪ সালের হিসাব অনুযায়ী মিশিগানে মধ্যম পারিবারিক আয় ছিল ৭২ হাজার ৮৭৫ ডলার।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ট্রান্সফার শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত টিউশন ফি বহন করা হবে, তবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ চার বছর পর্যন্ত টিউশন সুবিধা পেতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে,‘ওয়েন স্টেট গ্যারান্টি’ কর্মসূচির আওতায় আবাসন, মিল প্ল্যান (খাবারের খরচ), বইপত্র এবং নির্দিষ্ট কোর্সের অতিরিক্ত ফি অন্তর্ভুক্ত নয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স